মন্ত্রিসভার একজন সদস্য জানান সরকারের উচ্চপর্যায় থেকে সোহেল তাজকে গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার কথা ভাবা হচ্ছে
এ ব্যাপারে সোহেল তাজের সঙ্গে আলোচনাও চলছে
একই সঙ্গে তাঁকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক করার ব্যাপারেও কেউ কেউ প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করেছেন
গত বছরের জুনে পদত্যাগ করেন সোহেল তাজ
তবে প্রধানমন্ত্রী পদত্যাগপত্র গ্রহণ না করে তাঁকে ছুটি দেন
এরপর তিনি যুক্তরাষ্ট্রে চলে যান
গত ২৭ জানুয়ারি তিনি দেশে ফিরে আসেন
সে সময়ও তিনি প্রতিমন্ত্রী হিসেবে কোনো সুযোগ-সুবিধা বা প্রটোকল নেননি
গাজীপুর প্রতিনিধি জানান গাজীপুর-৪ কাপাসিয়া আসনের সাংসদ তানজিম আহমেদ সোহেল তাজ বলেছেন রাজনীতিতে কালো টাকা ও কলুষিত লোকের আগমনের কারণে আদর্শ ও নীতিবান রাজনীতিবিদেরা রাজনীতি থেকে সরে যাচ্ছেন
সুখী-সুন্দর সমাজ ও সোনার বাংলা গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে
বর্তমান সরকার দিনবদলের সনদ বাস্তবায়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে
সোহেল তাজ গতকাল মঙ্গলবার কাপাসিয়ার দরদরিয়া এলাকায় নিজ বাড়ির কাছে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত জনসভা ও ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন
তিনি বলেন আমাদের সবাইকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে কাজ করতে হবে
আগে মানুষ একজন শিক্ষককে অনেক সম্মান করত
কিন্তু আজকে সমাজে অবক্ষয় দেখা দিয়েছে
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজগর রশিদ খান সভাপতিত্ব করেন
বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মোল্লা ভাইস চেয়ারম্যান মো রুহুল আমীন প্রমুখ
বাংলাদেশ চাইলে আরও পাঁচ লাখ টন কিনতে পারবে
পাঁচ লাখ টন চাল ও গম বিক্রি করবে ভারত
খাদ্য মজুদের পরিমাণ বাড়াতে ভারত থেকে পাঁচ লাখ টন খাদ্যশস্য আমদানির বিষয়টি চূড়ান্ত করেছে সরকার
বাংলাদেশ প্রয়োজন মনে করলে আরও পাঁচ লাখ টন খাদ্যশস্য বিক্রি করতে রাজি আছে ভারত সরকার
সে দেশের রাষ্ট্রীয় সংস্থার মাধ্যমে এই খাদ্যশস্য সরবরাহ ও পরিবহন করে বাংলাদেশে পৌঁছানো হবে
ভারতের অভ্যন্তরীণ সংগ্রহমূল্যের সঙ্গে পরিবহন খরচ যোগ করে চাল ও গমের দাম নির্ধারণ করা হবে
খাদ্যসচিব বরুণ দেব মিত্রের নেতৃত্বে বাংলাদেশের একটি উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল ভারত থেকে ফিরে এ কথা জানিয়েছে
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রতিনিধিদলটি খাদ্যশস্য আমদানির ব্যাপারে ভারতের অর্থমন্ত্রী প্রণব মুখার্জি ও কৃষিমন্ত্রী শারদ পাওয়ার সঙ্গে দেখা করে খাদ্য আমদানির বিষয়টি চূড়ান্ত করে এসেছে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ভারত থেকে তিন লাখ টন চাল ও দুই লাখ টন গম আমদানির বিষয়ে চুক্তি করতে ভারতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল খুব শিগগির বাংলাদেশ সফরে আসছে
ঈদের কিছুদিন পরই প্রতিনিধিদলটি বাংলাদেশে আসবে এ কথা জানিয়ে খাদ্যসচিব বরুণ দেব মিত্র প্রথম আলোকে জানান চলতি মাসে চুক্তি সই হয়ে গেলে অক্টোবরের মধ্যে খাদ্যশস্যের চালান বাংলাদেশে আসা শুরু করবে
প্রতিনিধিদল সূত্রে জানা গেছে বাংলাদেশে রপ্তানির জন্য ভারতের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রীয় সংস্থা ফুড করপোরেশন অব ইন্ডিয়ার গুদাম থেকে চাল ও গম সরবরাহ করা হবে
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন স্টেট ট্রেডিং করপোরেশন ও প্রজেক্ট ইকুইপমেন্ট করপোরেশনের মাধ্যমে এই খাদ্যশস্য পরিবহন করে বাংলাদেশে পাঠানো হবে
ভারতের সঙ্গে আলোচনা অনুযায়ী দুই লাখ টন গমের মধ্যে ৫০ হাজার টনের চালানটি পাঞ্জাব থেকে রেলপথে বাংলাদেশে পৌঁছাবে
বাকি দেড় লাখ টন গম ও তিন লাখ টন চালের পুরোটাই জাহাজে করে চট্টগ্রাম বন্দরে আসবে
সূত্র জানায় সফরকালে ভারতের কৃষিসচিব বাংলাদেশের প্রতিনিধিদলকে জানিয়েছেন বর্তমানে ভারতের রাষ্ট্রীয় গুদামগুলোতে প্রায় দুই কোটি টন খাদ্যশস্য মজুদ আছে
এই মজুদ ভারতের জন্য যথেষ্ট হওয়ায় এখান থেকে বাংলাদেশ চাইলে আরও পাঁচ লাখ টন খাদ্য কিনতে পারে
এ ব্যাপারে বাংলাদেশকে দ্রুত খাদ্য কেনার বিষয়টি জানানোর জন্য বলেন তিনি
গত ৩০ আগস্ট বাংলাদেশের প্রতিনিধিদলটি ভারতে পৌঁছানোর পর অর্থমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে ২ সেপ্টেম্বর বৈঠক হয়েছে
বৈঠকে প্রণব মুখার্জি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের উদাহরণ টেনে বলেছেন প্রধানমন্ত্রীর অনুরোধের পরিপ্রেক্ষিতে ভারত বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী খাদ্য রপ্তানি করতে প্রস্তুত রয়েছে
ভারতের কৃষি মন্ত্রণালয় প্রাথমিকভাবে প্রতি টন চালের দাম ৪৩৭ ও গমের দাম ৩৩০ ডলার নির্ধারণ করেছে
তবে বাংলাদেশ দাম আরেকটু কমানোর অনুরোধ করেছে বলে জানা গেছে
খাদ্য বিভাগ সূত্রে জানা গেছে সরকারি খাদ্যগুদামগুলোতে বর্তমানে ছয় লাখ ৫৭ হাজার ৫১৭ টন চাল আট হাজার ৬৫০ টন ধান এবং ৫৫ হাজার ৬০৪ টন গম রয়েছে
